হাইতিতে বাস দুর্ঘটনায় নিহত ২৩

 
হাইতিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে গভীর গিরিখাতে পড়ে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার উপকূলীয় শহর পেতিত গোয়াভে এই দুর্ঘটনা ঘটে। খবর: এএফপির।
বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। এছাড়া এটি পণ্য-সামগ্রীও বহন করছিল। 
বিচার বিভাগের স্থানীয় কর্মকর্তা জোসেফ লিয়েন্দ্রে বলেন, বাসটি বিপজ্জনক ঐ পার্বত্য পথ থেকে দ্রুতবেগে ৫০ ফুটের নিচে গিরিখাতে নেমে থেকে যায়।
তিনি বলেন, আমরা ২৩ জনের মৃতদেহ উদ্ধার করেছি।