জাপার প্রেসিডিয়াম থেকে রাঙ্গা ও তাজুলকে অব্যাহতি


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে।বুধবার দুপুরে পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছেন।'