জয় দিয়েই ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের যাত্রা শুরু করল ইতালি। স্বাগতিক নরওয়েকে ২-০ গোলে হারিয়েছে তারা।
মঙ্গলবার ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে দেন সিমোনে জাজা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটের মাথায় হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক লিওনার্দো বনুচ্চি।