গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের মসজিদের বাজার সংলগ্ন খিদির গ্রামে জমি-জমা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত গোলেনুর বেওয়া (৬০) নামে এক বৃদ্ধা বুধবার গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে মারা গেছে। তিনি এলাকার মৃত নূর হোসেনের স্ত্রী।
গাইবান্ধা সদর থানার ও সি আহম্মেদ রাজিউর রহমান এলাকাবাসী ও মামলার বরাত দিয়ে জানান, বাড়ির জায়গা নিয়ে প্রতিবেশি আকবর হোসেনের সাথে গোলেনুর বেগমের ছেলে রাজু আহম্মেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার বিকালে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গোলেনুর বেওয়াসহ ৫ জন আহত হন। গুরুতর আহত গোলেনুরকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় বুধবার বিকালে গোলেনুর মারা যান।
তিনি আরো জানান জানান, এ ঘটনায় ৭ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার পর পরই আকবর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।