সেনবাগে শ্রমিক লীগ নেতা খুনের ঘটনায় গ্রেফতার ২

 
 
 
নোয়াখালীর সেনবাগ থেকে শ্রমিক লীগ নেতা আজিজুল হক সাইফুলকে (৩২) অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শরীফ (৩৫) এবং মো. সৌরভ (৩০) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শরীফ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে এবং সৌরভ উপজেলার বীজবাগ ইউনিয়নের বীরনারায়নপুর গ্রামের সিরাজ উল্ল্যার ছেলে।
সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম জানান, গ্রেফতারের পর তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার নোয়াখালীর বিচারিক আদালতের প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, সোমবার রাতে সেনবাগের সেবারহাট পশ্চিম বাজার সংলগ্ন এলাকা থেকে আজিজুল হক সাইফুলকে অপহরণের পর হত্যা করা হয়। তিনি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার এয়াকুবপুর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ন-আহবায়ক ছিলেন। এ ঘটনায় নিহতের ভাই ফজলু বাদি হয়ে ১১ জনকে আসামি করে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করে। গ্রেফতারকৃতরা ঐ মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।