অাফগানিস্তানের পূর্বাঞ্চলে এক মার্কিন বিমান হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বুধবার একথা জানান। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই।
প্রেসিডেন্ট দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘(কুনার প্রদেশের) গভর্নরের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মার্কিন বিমান থেকে বোমা বর্ষণের ফলে দুই শিশু ও দুই নারীসহ ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং অপর ১২ জন আহত হয়েছে।