ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় আগামীকাল বৃহস্পতিবার অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সূর্যাস্ত ৬ টা ৭ মিনিটে।
আজ বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৪ দশমিক ৪ ডিগ্রি ও সর্বনিন্ম রাঙ্গামাটিতে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৪ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
ইঅ/চৌফে/শ১০০