পুরুষদের খেলা দেখতে চাওয়ায়...

২০ জুন ২০১৪ তেহরানে ইরানের জাতীয় ভলিবল দলের সঙ্গে ইতালির খেলা দেখতে আরও কয়েকজন নারীর সঙ্গে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছিলেন ইরানি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক গোনচেহ ঘাভামি (২৫)। এ সময় ঘাভামিসহ আরও কয়েকজন নারীকে আটক করা হয়। অবশ্য পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কয়েক দিন পর থানায় ফেলে আসা তাঁর কিছু জিনিস আনতে গেলে আবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে রাখা হয়েছে কুখ্যাত ইভিন কারাগারে। দি ইনডিপেনডেন্ট।