যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের টিমোথি রয় জোন্স নামের এক ব্যক্তি তাঁর পাঁচ শিশুসন্তানকে হত্যা করেছে বলে সন্দেহ করছে পুলিশ। শিশুদের বয়স এক থেকে আট বছরের মধ্যে। টিমোথিকে গত শনিবার মিসিসিপি অঙ্গরাজ্যে মাদক বহনকারী সন্দেহে আটক করা হয়। আলাবামা অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর গত মঙ্গলবার টিমোথি পুলিশকে রাজ্যটির এক মহাসড়কের পাশে তাঁর পাঁচ সন্তানের দগ্ধ মৃতদেহ দেখিয়ে দেয়। বিবিসি।