কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

 
রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
জিআরপি থানার ওসি আবুদল মজিদ জানিয়েছেন, সকালে কারওয়ান বাজার মাছের আড়তের কাছে ডাউন ও আপ লাইন থেকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ও চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস একই সময়ে যাচ্ছিল। এসময় মানুষের ভিড় থেকে একজন ছিটকে ট্রেনের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (২৫) এক নারীসহ দুইজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাওরান বাজারের রেললাইনে ওপরে ও পাশে অস্থায়ীভাবে মাছের বাজার বসে। দুই পাশ থেকে দুইটি ট্রেন আসার সাথে সাথে লাইনের মাঝখানে থাকা ব্যবসায়ী ও ক্রেতারা দুর্ঘটনার শিকার হন।