রাজধানীতে ২০ দলের সমাবেশ বিকালে

বিচারপতিদের অভিশংসন (অপসারণ) ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেয়ার উদ্যোগের প্রতিবাদে আজ বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল জানিয়েছেন, বিকাল ৩টায় এই সমাবেশ শুরু হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ জোটের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। দ্বিতীয় দফায় ১২টি শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলীয় জোটকে  সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে গত ১৯ অগাস্ট সেখানে সমাবেশ করে ২০ দল। বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদকে ফিরিয়ে দিতে গত ৭ সেপ্টেম্বর ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।