রাজধানীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

 
রাজধানীর সবুজবাগে মাসুদুর রহমান রুবেল নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণগাওয়ের কাঠের পুল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাঠেরপুল এলাকার বাতেন মিয়ার পরিত্যক্ত বাসা থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি।