কুমিল্লায় রনি নামে ৮ বছরের এক শিশু বাসচাপায় নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌয়ারা মহানগর মডেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রণি জেলার সদর দক্ষিণ উপজেলার নোয়াগ্রাম এলাকার মোশাররফ হোসেনের পুত্র।
জানা গেছে, জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা মহানগর মডেল কলেজের সামনে রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস রণিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।