যুক্তরাষ্ট্রের অহিও রাজ্যে এক যুবক একটি উঁচু খাড়া পাহাড় থেকে ৬০ ফিট নিচে পড়েও জীবিত আছেন। কেনটুকের জাতীয় বনে পাহাড়ে উঠতে গিয়ে পড়ে গেলেও তিনি সামান্য আহত হন। বুধবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর: রয়টার্সের।
রায়ন ক্যম্পবেল (২৭) নামে ঐ যুবক গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে ড্যানিয়েল বোনে ন্যাশনাল ফরেস্টে ঘুরতে যান। সেখানে রাতের বেলা হাঁটতে গিয়ে তিনি পড়ে যান। জরুরি কর্মীরা কয়েক ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।
ওল্ফো কাউন্টির অনুসন্ধান ও উদ্ধার ইউনিটের জন মে বলেছেন, তিনি ফেসিয়াল ট্রমা শিকার ও মাথায় আঘাত পেয়েছেন। তবে তার মুড খুব ভালো ছিল। তিনি আমাদের নির্দেশনায় সাড়া দিচ্ছিলেন। জন মে ক্যাম্পবেলের কাছে প্রথম পৌঁছেছিলেন।
ক্যাম্পবেল পড়ে যাওয়ার পর একটি ঝোপের সাথে আটকে ছিলেন। এর ফলে তিনি বড় ধরণের কোনো ক্ষতির শিকার হননি।