নেত্রকোনার জেলা ও দায়রা জজ মোঃ আমিরুল ইসলামকে অপসারণের দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের আদালত বর্জন করেছেন নেত্রকোনার আইনজীবীরা। এসময় কোর্ট প্রাঙ্গনে মিছিল ও সমাবেশ করেছেন তারা।
জেলা বারের সভাপতি এডভোকেট শাহেনেওয়াজ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সম্পাদক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল্লাহ, পাবলিক প্রসিকিউপার (পিপি) অ্যাডভোকেট জি এম খান পাঠান বিমল এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম খান ।
অন্যদিকে জেলা জজ অফিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার স্বার্থে জানান, জেলা জজের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।
এর আগে বুধবার জেলা ও দায়রা জজ মোঃ আমিরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে আইনজীবীদের পক্ষ অনির্দিষ্টকালের আদালত বর্জনের ঘোষণা দেয়া হয়।
জেলা বারের এ সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় বলেও সভাপতি ও সম্পাদক জানান।