মগবাজার এলাকায় যাত্রী দুর্ভোগ কমেছে: ওবায়দুল কাদের



নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভার সংলগ্ন রাস্তা পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এখন মানুষের ভোগান্তি নেই তা বলা যাবে না। তবে ভোগান্তি অনেক কমে গেছে। এখানে যাত্রীদের দুর্ভোগ সহনীয় পর্যায়ে চলে এসেছে।’ বৃহস্পতিবার ওই সড়কটি পরিদর্শন করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আমি দশ দিন আগে এখানে এসেছিলাম, তখন ১০ দিনের সময় বেঁধে দিয়েছিলোম। আর একটি কমিটিকে দায়িত্ব দিয়েছিলাম। তারা কথা রেখেছেন।’ কাজের অগ্রগতিতে সন্তোষপ্রকাশ করেন মন্ত্রী।