শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল অস্ট্রেলিয়া



বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর ক্ষেত্রে অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ। এক্ষেত্রে পরের অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র। এদিকে আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য সবচেয়ে কম ব্যয়ের দেশ ভারত।
বিশ্বের প্রভাবশালী ব্যাংক এইচএসবিসির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ায় পড়ালেখার জন্য বিদেশি একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের বেতন ও থাকা-খাওয়া বাবদ বছরে ৪২ হাজার মার্কিন ডলার প্রয়োজন হয়। এ ব্যয় সিঙ্গাপুরের চেয়ে প্রায় তিন হাজার মার্কিন ডলার এবং ভারতের চেয়ে ৩৬ হাজার মার্কিন ডলার বেশি। উল্লেখ্য, ব্যাংকটি বিশ্বের ১৫টি দেশের ওপর এ জরিপ চালায়।
বুধবার রাতে প্রকাশিত ওই জরিপে বলা হয়, এ খরচ সত্ত্বেও যুক্তরাষ্ট্র সবচেয়ে গুণগত মান সম্পন্ন শিক্ষার ব্যাপারটি নিশ্চিত করে। এক্ষেত্রে ব্রিটেন দ্বিতীয়, জার্মানি তৃতীয় ও অস্ট্রেলিয়া চতুর্থ অবস্থানে রয়েছে।
এইচএসবিসির সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সিমন উইলিয়ামস বলেন, ‘বিদেশে ছেলেমেয়েদের পড়ালেখার জন্য পাঠানোর প্রধান কারণ হচ্ছে বিদেশি ভাষা জানা, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন ও স্বনির্ভর হয়ে ওঠা।’