কন্যা সন্তানের বাবা হলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। বৃহস্পতিবার ওয়ার্নারের স্ত্রী ক্যানডিস ফ্লাজন কন্যা সন্তানের জন্ম দেন। এরপরই বার্তা দিয়ে মাইক্রোব্লগিং সাইটে বাবা হবার খবরটি প্রকাশ করেন উচ্ছসিত ওয়ার্নার।
কয়েকমাস আগেই স্ত্রী ফ্লাজনের অন্ত:সত্ত্বা হওয়ার খবর টুইটারের মাধ্যমে জানিয়েছিলেন ওয়ার্নার। আর বৃহস্পতিবার বাবা হবার খবরটি মাইক্রোব্লগিং সাইটে দেন ওয়ার্নার। নেটওয়ার্কিং সাইটে ওয়ার্নার বলেন, ‘ক্যান্ডি ফ্লাজন ও আমি বেশ আনন্দের সাথেই জানাচ্ছি, আমাদের পরিবারে ফুটফুটে একটি শিশু জন্মগ্রহন করেছে। যার নাম আইভি ম্যাক ওয়ার্নার। মা ও শিশু দু’জনই ভালো আছেন।’