রূপগঞ্জে ডাকাতি মামলায় ২ জনের ৫ দিনের রিমান্ড

 
 
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জের সুতা ডাকাতি মামলায় গ্রেফতারকৃত দুই ডাকাত আনোয়ার হোসেন ও শরীফুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আসামিদেরকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করা হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  
 
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ লাখ টাকা মূল্যমানের ১৬৫ কেজি সুতা উদ্ধার করা হয়েছে।
 

রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ৩০ আগষ্ট রূপগঞ্জের আয়াত আলী টেক্সটাইল মিলে ট্রাকভর্তি সুতা ডাকাতির ঘটনা ঘটে। ঐ ঘটনায় গত মঙ্গলবার আশুলিয়া থেকে দুই ডাকাত আনোয়ার ও শরীফুলকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ধামরাই এলাকা থেকে সুতা উদ্ধার করা হয়।