দেবিদ্বারে ব্যবসায়ীকে খুন

কুমিল্লার দেবিদ্বারে নারায়ণ চন্দ্র পাল (২৬) নামে এক স্টুডিও ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার মোহনপুর বাজারের সুমা ডিজিটাল স্টুডিওতে এ ঘটনা ঘটে। নিহত নারায়ণ চন্দ্র পাল মোহনপুর গ্রামের মৃত সুরেশ চন্দ্র পালে এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ন পাল স্থানীয় মোহনপুর বাজারের সুমা ডিজিটাল স্টুডিও নামে একটি দোকান গড়ে ব্যবসা করে আসছিল এবং দোকানের নিরাপত্তার স্বার্থে রাতে সে ওই দোকানেই থাকত।
বুধবার রাতে দুর্বৃৃত্তরা দোকানে প্রবেশ করে তাকে শ্বাসরোধে হত্যার পর শরীরে বৈদ্যুতিক সক দিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন তার দোকানের সার্টার খোলা দেখে ভিতরে প্রবেশ করে বৈদ্যুতিক তারে জড়ানো মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়।
দেবিদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ওই স্টুডিও থেকে নিহতের মরদেহ উদ্ধার করি। হত্যাকারীরা তাকে হত্যার পর বৈদ্যুতিক তার শরীরে জড়িয়ে বৈদ্যুতিক সক দেয়। নিহতের নাকে-মুখে রক্ত বের হওয়ায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থেকে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরূদ্ধ করে হত্যা করা হয়। বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বিকেলে নিহতের বড় ভাই দুলাল চন্দ্র পাল বাদী হয়ে কারো না প্রকাশ না করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে হত্যাকান্ডের রহস্য নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি ওসি মিজানুর রহমান।