গুগলের জনপ্রিয় ইমেইল সেবা জিমেইলের ৪৯ লাখেরও বেশি অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড প্রকাশ হয়েছে অনলাইনে। এতে রাশিয়ান হ্যাকাররা জড়িত বলে বিভিন্ন অনলাইন সূত্রে দাবি করা হয়েছে।
জিমেইলের এই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই ব্যবহারকারীরা সব ধরনের গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। গুগলের এসব সেবার মধ্যে রয়েছে গুগল প্লাস, গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল ম্যাপস প্রভৃতি।
তবে গুগল এই দাবি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ফাঁস হওয়া আইডি ও পাসওয়ার্ডের সমন্বয়ের মাত্র ২ শতাংশ সক্রিয় রয়েছে। এ ছাড়া স্বয়ংক্রিয় অ্যান্টি-হাইজ্যাকিং সিস্টেমের মাধ্যমে লগইন করার অনেক প্রচেষ্টাকেই লক করে দেয়া হয়েছে।