অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সংসদের হাতে বিচারপতিদের অভিসংশন ক্ষমতা দেয়ার বিলের বিরুদ্ধে কথা বলে ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমীর উল ইসলাম যুদ্ধাপরাধীদের বন্ধুর পক্ষ নিয়েছেন।বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেমিনার হলে ‘১৯৭২ সালের সংবিধান: বিচারপতিদের দায়বদ্ধতা ও অভিশংসন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমির উল ইসলাম তাদের সাথে একমত হয়েছেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। বঙ্গবন্ধুর স্নেহধন্য এ দুজন কার সঙ্গে হাত মিলাচ্ছেন? যারা যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী সমিতি মিলনায়তনে প্রেস কনফারেন্স করেন, তাদের সঙ্গে।
তাদের কাছ থেকে ফিরে আসার আহ্বানও জানান তিনি।
তিনি আরো বলেন, ৭২ এর সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ড. কামাল হোসেন, আর সদস্য ছিলেন আমীর-উল ইসলাম। তখন তো ৯৬ অনুচ্ছেদের বিষয়ে কোনো কথা বলেননি। কিন্তু তারা আজ কেন ডিগবাজি খেয়েছেন?