সিরিয়ায় হামলা: রাশিয়ার সতর্কতা যুক্তরাষ্ট্রকে

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ‘নির্মম’ এবং তাদের নির্মূল করতে সিরিয়ায় বিমান হামলা চালাবেন, এমন ঘোষণার পর এই ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কড়াভাবে সতর্ক করেছে রাশিয়া।

বৃহস্পতিবার বিবিসির এক খবরে জানানো হয়, গতকাল বুধবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ওবামা এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধ শুরু করার পরিকল্পনা ও কৌশলের কথা তুলে ধরে বলেন, ‘সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো দ্বিধা করব না।’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সজেন্ডার লুকাশেভিচ বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়ে এমন পদক্ষেপ হবে দখলদারির পরিচয় এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন।