অবশেষে ইয়েমেনে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পেতে যাচ্ছেন। কয়েক সপ্তাহ বিক্ষোভের পর দেশটির শিয়া বিদ্রোহীদের সঙ্গে সমঝোতায় প্রেসিডেন্ট আবদরাবুহ মনসুর হাদি নতুন এ প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে যাচ্ছেন। সমঝোতার ফলে দেশটিতে চলমান রাজনৈতিক সংকটের অবসান হবে বলে ধারণা করা যাচ্ছে। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র এ খবর জানিয়ে বৃহস্পতিবার বলেছে, মতৈক্যের আওতায় ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।