আইএস যোদ্ধাদের সংখ্যা ৩১ হাজার: সিআইএ

 
ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ৩১ হাজার যোদ্ধা রয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দায় সংস্থা সিআইএ। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এই দাবি কার হয়। খবর: বিবিসির।
আইএসের একজন মুখপাত্র রায়ান ট্রাপানি জানান, আগে ধারণা করা হয়েছিল আইএসে যোদ্ধা সংখ্যা ১০ হাজার হবে। গত মে থেকে আগস্ট পর্যন্ত গোয়েন্দা প্রতিবেদনগুলো খতিয়ে এই সংখ্যা কথা জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আইএসকে প্রতিহত করতে তাদের বিরুদ্ধে হামলার ঘোষণা দেয়ার একদিন পর এই তথ্য প্রকাশ করল সিআইএ।
যুদ্ধক্ষেত্রে সাফল্য, খিলাফত আন্দোলনের ঘোষণা ও যুদ্ধক্ষেত্রে তৎপরতা বৃদ্ধির কারণে অনেকেই আইএসে  যোগ দিতে উদ্ধুব্ধ হয়েছে।