আর্জেন্টিনায় এক ফুটবলারের জার্সি ও শর্টস খুলে নিয়েছে হুলিগানসরা। বুধবার একটি নিচু সারির কাব ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। খবর: দ্য গার্ডিয়ান।
আর্জেন্টিনার পত্রিকা কারিন এই ঘটনার ভিডিও ধারণ করে। ম্যাচ চলাকালেই ডিপোটিভো ইতালিয়ানোর মিডফিল্ডার এলিয়াস ডি বাইয়াসি এই ঘটনার শিকার হন। তার জার্সি ও শর্টস খুলে নেয়ার পর তার পরণে শুধু আন্ডারওয়্যার ছিল।
ডি বায়াসি বলেছেন, প্রথমে আমি বাধা দিতে চেয়েছিলাম। কিন্তু তারা সংখ্যায় তিনজন ছিল।
IMG0
এই ঘটনার পর কয়েকজন হুলিগানস মাঠে ঢুকে পড়ে। অপদস্থের শিকার ঐ খেলোয়াড়কে তারা বিদ্রুপ করে ও মাঠ ছেড়ে গিয়ে আবার দর্শকদের আসনে বসে।
খেলা চালিয়ে যাওয়ার জন্য ডি বায়াসিকে অন্য জার্সি ও শর্টস দেয়া হয়। এই ঘটনার কারণে কয়েক মিনিট খেলা বন্ধ ছিল।
এই ধরণের ঘটনা আর্জেন্টিনায় প্রথম। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করার কথা জানায়নি। এছাড়া কয়েকশো দর্শক এই ঘটনায় রাগান্বিত না হয়ে বরং আনন্দিত হচ্ছিল বলে মনে হচ্ছিল।
ডিপোর্টিভো ইতালিয়ানা কাব ভিল্লা সান কার্লোস কাবের কাছে ৩-০ গোলে হারে।