সাতক্ষীরায় ভেজাল মধু কারখানায় অভিযান

১৫ মণ ভেজাল মধুসহ আটক ২

সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটায় একটি মধু কারখানায় অভিযান চালিয়ে ১৫ মণ ভেজাল মধুসহ দুইজনকে আটক করেছে পুলিশ।  আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের আব্দুল মান্নান (৫০) ও সদর উপজেলার সুমন (৩০)।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি চিনি দিয়ে মধু তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৫ মণ মধুসহ দুইজনকে আটক করে। এ সময় ঘটনাস্থলে ভেজাল মধু বিনষ্ট করা হয়।  পরে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।