কীর্তনখোলায় জাহাজের ধাক্কায় ২ জেলে নিখোঁজ

 
 
 
সদর উপজেলার উত্তর লামচড়ির কদমতলা সংলগ্ন কীর্তনখোলা নদীতে শুক্রবার ভোরে এম.ভি বাঙালী নামের একটি জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলেরা হলেন— লামচড়ির কদমতলা গ্রামের বাসিন্দা তৈয়ব আলীর ছেলে আলামিন হাওলাদার (২৭) ও একই গ্রামের বাদশা মিয়ার ছেলে সাইদুল সরদার (৩০)।
কাউনিয়া থানার ওসি জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসা ‘এম.ভি বাঙালী’ নামের একটি জাহাজ শুক্রবার ভোরে কীর্তনখোলা নদীর কদমতলা অতিক্রমকালে একটি মাছ ধরার নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা জেলে আলামিন হাওলাদার ও সাইদুল সরদার নিখোঁজ হয়। তাদের উদ্ধারে সকাল থেকে একাধিক টিম কাজ করছেন তবে বিকাল পর্যন্ত নিখোজ দু’জনের কোন সন্ধান মেলেনি।