মোরেলগঞ্জে দুই সহোদরকে হত্যা

 
 
বাগেরহাটের মোরেলগঞ্জে ২৪ ঘণ্টার ব্যাবধানে ঘটেছে জোড়া খুনের ঘটনা। শুক্রবার ভোররাতে বারইখালী ইউনিয়নের পায়লাতলা গ্রামে এ খুনের শিকার হয়েছে আপন দুই ভাই বাবু হাওলাদরের ছেলে মিরাজুল (১১) ও রিয়াজুল (৮)। এরা স্থানীয় দক্ষিন বহরবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ১ম শ্রেণির ছাত্র।
শিশু মিরাজুল ও রিয়াজুলের দাদী রওশন আরা বেগম (৬০) জানান, তার দুই নাতী মিরাজুল ও রিয়াজুল বৃহস্পতিবার রাতের খবার শেষে তার সাথে ঘুমিয়ে পড়ে। রাত ৪টার দিকে প্রতিবেশী মৃত বারেক মৃধার ছেলে বাচ্চু মৃধা (৪০) ওই বাড়িতে আসে। প্রথমে সে ভাত খেতে চায়। কিছুক্ষণ পরে বৃদ্ধা রওশন আরা বেগমকে জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে নাতী মিরাজুল ও রিয়াজুলকে হত্যা করে বিবস্ত্র অবস্থায় একজনকে ঘরের পিছনের পুকুরে অপরজনকে ঘরের সামনে ডোবায় ফেলে রাখে। সকালে ঘুম থেকে জেগে মিরাজুল ও রিয়াজুলের লাশ ভাষতে দেখে তার দাদী ও স্থানীয়  লোকজন। জমিজমা সংক্রন্ত শত্রুতার কারণে এ জোড়া খুনের ঘটনা ঘটে বলে দাবি করেছেন নিহতদের পিতা বাবু হাওলাদার।
পুলিশ জানায়, নিহত দুই শিশু সহোদরের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

থানার ওসি মো. আমলাম খান শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।