দক্ষিণ এশিয়ায় বেড়ে গেছে বাল্যবিবাহ

 
 
 
দক্ষিণ এশিয়ায় এখনো শিশুরা বৈষম্যের বেড়াজাল থেকে বেরোতে পারেনি। বাল্যবিবাহ যেন এখনো তাদেরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। এখনো শতকরা ৪৬ ভাগ কিশোরীকে বয়স ১৮ বছর পুর্ণ না হতেই বিয়ের পীড়িতে বসতে হয়। এছাড়া শতকরা ১৮ ভাগের বিয়ে হয় ১৫ বছরের আগেই।  প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদন থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। খবর আল-জাজিরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ অঞ্চলের ২০ লাখ শিশুই তাদের পঞ্চম জন্মদিনের আগেই মৃত্যুমুখে পতিত হয়। শতকরা ৩৮ ভাগ শিশু চরম অপুষ্টিতে ভোগে। তা ছাড়া জন্মদানের ক্ষেত্রে বিশ্বে অন্যতম একটি ঝঁকিপূর্ণ অঞ্চল এটি। এখানে বেশির ভাগ নারী সন্তান জন্মদানের সময় মারা যান। মাতৃমৃত্যু হারে বিশ্বে আফ্রিকা মহাদেশ শীর্ষে থাকলেও তার পরের অবস্থানটি দখলে নিয়েছে দক্ষিণ এশিয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান সংস্থাটির দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক কারিন হালসফ।
তবে এ প্রতিবেদনে শিশুদের বিষয়ে কিছু দেশের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথাও বলা হয়েছে। এ সব দেশ শিশুদের বিষয়ে প্রগতিশীল আইন পাস করা, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তার অধিকার ও অংশগ্রহণমূলক বিষয়গুলো নিশ্চিত করার প্রতি বেশি জোর দিচ্ছে। 
ইঅ/চৌফে/শ১৬৫