হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কোটি ভারতীয় জাল মুদ্রাসহ মো. হারিস উদ্দিন (৩৯) নামক এক পাকিস্তানি নাগরিককে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ শুক্রবার দুপুরে
তাকে আটক করা হয়।
জানা গেছে, হারিস উদ্দিন প্রথমে পাকিস্তান থেকে কলম্বো যান। গত ৮ সেপ্টেম্বর এমজে-৫০১ ফ্লাইটে করে কলম্বো থেকে ঢাকা আসেন। তখন তিনি তার একটি ল্যাগেজ নেননি। সেটি বিমান বন্দরের ‘লস এন্ড ফাউন্ড’ সেকশনে জমা ছিল। আজ দুপুর ১২টার দিকে তিনি ল্যাগেজ নিতে বিমানবন্দরে যান। ল্যাগেজটি স্ক্যানিং করার সময় উল্লিখিত ভারতীয় জাল মুদ্রাসহ তাকে আটক করা হয়।
ইঅ/চৌফে/শ১০০