চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হয়ে মো. ইউনুস (৬২) নামে এক হজযাত্রী মারা গেছেন। তিনি চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গার নাজিরপাড়ার বাসিন্দা।
ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা চিকিৎকের বরাত দিয়ে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাত তিনটার দিকে ইউনুস মারা যান।
রাত সোয়া তিনটার দিকেই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে স্বামী-স্ত্রী দুইজন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু রাত একটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।