আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংসদে বিচারপতি অপসারণের (অভিশংসন) বিষয়ে বিল পাস হলে তা কার্যকরেরর জন্য একটি আইন প্রণয়ন করতে হবে। সেখানে আইনে অভিযুক্ত বিচারকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে। এ আইন প্রণয়নের সময় আইনজীবী, বিশেষজ্ঞ ও সুশীল সমাজসহ সবার মতামত নেয়া হবে।
আজ শনিবার রাজধানীর হোটেল সোনারাগাঁওয়ে 'আইনগত সহায়তার ক্ষেত্রে সরকারি ও এনজিও উদ্যোগের অংশীদারিত্বের ভিত্তিতে ন্যায় বিচার লাভ' বিষয়ক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত 'বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ কমিটি'র মতামত নেয়া হবে কী না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদেরও মতামত নেয়া হবে। তবে সংসদে বিল পাসের বিষয়ে কোনো মতামত গ্রহণ করা হবে না।
তিনি বলেন, বিচার বিভাগ কারও একার নয়।