চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসে হামলার অভিযোগে মামলায় শিবিরের আরও ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের আলাওল হল শাখা শিবিরের অর্থ সম্পাদক ইমন হোসেন, শিবিরকর্মী মোস্তফা, নূরুল আমিন ও আনসারুল হক।
আজ শনিবার ভোর সাড়ে ৫টায় হাটহাজারী মোড়ের দুইটি ছাত্রাবাস থেকে গ্রেফতার করা হয় তাদের।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গাড়ি ভাংচুর, বিস্ফোরক ও অস্ত্রসহ পৃথক ৪টি মামলায় গ্রেফতার করা হয়েছে তাদের।