নাইজেরিয়ায় সেনা অভিযানে শতাধিক বোকো হারাম সদস্য নিহত



নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের শতাধিক সদস্য নিহত হয়েছে।
শুক্রবার এই এই অভিযান পারিচালিত হয় বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

বিদ্রোহীদের কাছ থেকে কন্দুগা শহরের নিয়ন্ত্রণ নিতে আকাশ ও স্থলপথে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। লড়াইয়ে বহুসংখ্যক বিদ্রোহী আহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনা বাহিনী।

বিবৃতিতে আরো বলা হয়, বিমান বাহিনী বিমান ও হেলিকপ্টার দিয়ে দখলদারদের ওপর হামলা চালায়। এ সময় স্থলবাহিনী পলায়নরত কিছু বিদ্রোহীকে আটক করে। এই অভিযানে খুব কম সংখ্যক বিদ্রোহী-জঙ্গিই ময়দান ছেড়ে একটি মাত্র ট্রাকে করে পালাতে সক্ষম হয়েছেন।

উল্রেখযোগ্য সংখ্যক অস্ত্র, ট্রাকের ওপর স্থাপিত বিমানবিধ্বংসী আগ্নেয়াস্ত্র এবং রকেট প্রপেলড গ্রেনেডও উদ্ধার করেছে নাইজেরীয় বাহিনী।