সেই মাতারাজ্জি ভারতে



ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) যোগ দিয়েছেন মার্কো মাতারাজ্জি। যাকে ঢুস মেরেই ২০০৬ সালের বিশ্বকাপের ফাইনালে লাল কার্ড দেখেছিলেন ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জিনেদিন জিদান।
শুক্রবার আইএসএলের এক মুখপাত্র জানান, ৪১ বছর বয়সী মাতারাজ্জি চেন্নাই দলে খেলোয়াড় ও ম্যানেজার দুই দায়িত্বেই থাকবেন। আইএসএলের এই দলটির মালিকদের একজন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।
আইএসলের মুখপাত্র জানান, ব্যাঙ্গালোরে দলের অনুশীলনে যোগ দিতে আগামী বৃহস্পতিবারের মধ্যে ভারতে পা রাখার কথা ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জেতা মাতারাজ্জির।
২০০৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে মাতেরাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখেন জিদান। ফ্রান্সের কিংবদন্তি অবশ্য জানান, তাকে প্ররোচিত করা হয়েছিল টাইব্রেকারে গড়ানো ম্যাচে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জেতে ইতালি।