ক্রিকেট মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে নামছেন যুবরাজ সিং! শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতরে পার্টি প্রেসিডেন্ট অমিত শাহের সঙ্গে দেখা করেছেন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২২ গজে ফেরা এই ক্রিকেটার।
ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, শুক্রবার নির্বাচন কমিশন হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। আর সেই দিনই যুবরাজ অমিত শাহের সঙ্গে দেখা করে জানিয়ে দিয়েছেন হরিয়াণাতে বিজেপির হয়ে নির্বাচনী প্রচার চালাবেন তিনি।
বর্তমানে ৯০ সদস্যের হরিয়াণা বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা মাত্র ৪। কিন্তু লোকসভা নির্বাচনে দলের অসাধারণ সাফল্যের পর এই বিধানসভা নির্বাচনে দলের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি।