নগরকান্দা উপজেলার চাঁদহাট গ্রামের গৃহবধূ এলাচি বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জাকির মাতুব্বরের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশিরা জানায়, দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চলে আসছিলো। ঘটনার দিন জাকির উত্তেজিত হয়ে স্ত্রী এলাচি বেগমকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে জখম করে। আহত এলাচি বেগমকে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগের বিষয়ে ঐ গৃহবধূর স্বামী জাকির জানান, কথার অবাধ্য হওয়ায় তাকে পিটিয়ে হত্যা করেছি। রিপোর্ট লেখা পর্যন্ত নিজ বাড়িতে শিকল বন্দী ছিলেন জাকির।
এ ব্যাপারে নিহতের পিতা জুলফিকার মাতুব্বর আটজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।