সাতক্ষীরার কালিগঞ্জের ৫’শ পিচ ইয়াবাসহ নারী আটক

 
 
 
 
 
 
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫’শ ২০ পিচ ইয়াবাসহ তাজিনা পারভিন (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) এর সদস্যরা। শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার কাশিমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক তাজিনা পারভিন ঐ গ্রামের রাজন আলীর স্ত্রী।
 
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজিমুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, কালিগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রামে একটি চক্র দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী তাজিনের বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৫’শ ২০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।