অধ্যাপক ড. মাহবুবউল্লাহর ওপর হামলার তীব্র নিন্দা করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, মাহবুবউল্লাহর ওপর হামলা গণতন্ত্রের ওপর জঘণ্য আক্রমণ। মানুষ যেন কথা বলতে না পারে, এ ঘটনা সেটিরই প্রমাণ। স্বভাবতই প্রশ্ন ওঠে, সরকার বাকশাল কায়েম থেকে কত দূরে? ভিন্নমতের প্রতি এ ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি বলেন, অপরাধী যে বা যারাই হোক, তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর এটিই হবে সরকারের জন্য উপযুক্ত পদক্ষেপ।