হবিগঞ্জে নৌকা ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

 


হবিগঞ্জের বানিয়াচংয়ে নৌকা ডুবে মুক্তা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। মুক্তা উপজেলার কুমড়ি গ্রামের মঈন উদ্দিনে মেয়ে।
বানিয়াচং থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার সকালে বানিয়াচং উপজেলার কুমড়ি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নিয়ে নৌকা ভ্রমণে যায় বিদ্যালয় কর্তৃপক্ষ। নৌকাটি কিছু দূরে হাওরে যাওয়ার পর এটি ডুবে যায়।
এ সময় অন্যরা সাঁতরায়ে পাড়ে উঠতে পারলেও মুক্তা আক্তার পানিতে ডুবে মারা যায়।