আজিমপুরে কাঁচাবাজার দখল নিয়ে সংঘর্ষে আহত সাবুর মৃত্যু

রাজধানীর আজিমপুরে কাঁচাবাজার দখলকে কেন্দ্র করে হাজি মো. সেলিম ও মোস্তফা জালাল মহিউদ্দিনের মধ্যে সংঘর্ষে আহত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন সাবু (৪৫) চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। সাবু লালবাগ চকবাজার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (হাজি মো. সেলিম গ্রুপের) ছিলেন ।
 
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে আজিমপুর সাপড়া মসজিদের কাছে একটি অবৈধ কাঁচাবাজার দখলকে কেন্দ্র করে স্থানীয় মফিজ গ্রুপ এবং সাবু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মফিজ গ্রুপের ছুরিকাঘাতে আহত হন সাবু।