মুগদায় প্রতিপক্ষের গুলিতে অজ্ঞাত যুবক নিহত

রাজধানীর মুগদায় প্রতিপক্ষের গুলিতে অজ্ঞাত (৩০) পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে মুগদার গ্রিন মডেল টাউনের ফাঁকা প্লট থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রতিপক্ষের হামলায় অজ্ঞাত ওই যুবক নিহত হয়েছেন। তবে ওই যুবককে সেখানে হত্যা করা হয়েছে না অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে তা নিয়ে সন্দেহ আছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।