প্যাসিফিক সেনা ব্যবস্থাপনা সভা শুরু

এশিয়া-প্যাসিফিক এবং ভারত মহাসাগর অঞ্চলের জ্যৈষ্ঠ্ সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে চার দিনব্যাপী ৩৮তম প্যাসিফক সেনা ব্যবস্থাপনা সভা (প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার, প্যামস) আজ রবিবার সকালে শুরু হয়েছে।
 
যুক্তরাষ্ট্র আর্মি, প্যাসিফিক (ইউএসএআরপিএসি) এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথ উদ্যোগে রেডিসন হোটেলে আয়োজিত এ সভায় সহযোগিতা চর্চা, অ-প্রচলিত নিরাপত্তাজনিত অভ্যন্তরীণ কর্মসূচি উন্নয়ন; প্রচলিত ও অ-প্রচলিত হুমকি মোকাবেলায় ভারসাম্য রক্ষায় করণীয়, সামরিক-বেসামরিক ও বহুজাতিক কর্পোরেশন ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য অপরিহার্য অংশ: এবং পরিবেশজনিত নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সাড়া দেয়ার দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে।
 
প্যামস এর মূল বক্তব্য হচ্ছে, এশিয়া-প্রশান্ত অঞ্চলে নতুন মেরুকরণ: সেনাবাহিনীর জন্য সুযোগ ও চ্যালেঞ্জ। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেলারেল ইকবাল করিম ভূইয়া এবং যুক্তরাষ্ট্রের কমান্ডার, আর্মি, প্যাসিফিক জেনারেল ভিনসেন্ট ব্রুকস সভায় স্বাগত বক্তব্য দেন। এশিয়া-প্যাসিফিক এবং ভারত মহাসাগর অঞ্চলের ২৩ টি দেশের সেনা ও নিরাপত্তা কর্মকর্তারা এ সভায় যোগ দিয়েছেন।