ময়মনসিংহের মাশকান্দা এলাকার বিসিক শিল্পনগরীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বেলা সাড়ে ১১দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল হোসেন জানান, সুমন কটন কিনিং কারখানার মেশিন রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে পুরো কারখানা ও তুলার গুদামে আগুন ছড়িয়ে পরে। এতে পাঁচটির গুদামের তুলা ও গার্মেন্টস ঝুট পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানা মালিক জয়নাল আবেদিনের দাবি, প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
তবে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ সাত থেকে আট লাখ টাকা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।