চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল ও এফ রহমান হলের পার্শ্ববর্তী পাহাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করেছে পুলিশ।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) আবুল কাশেম জানান, হলের পাশের পাহাড়গুলোতে অস্ত্রের মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ পর্যন্ত ১৮টি ককটেল উদ্ধার হয়েছে। এ অভিযানে কেউ আটক হন নি।