ভারতে পাচারকালে ট্রাক ভর্তি ইলিশ উদ্ধার

 
 
ভারতে পাচারের সময় সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকায়  রবিবার ভোরে বিজিবির অভিযানে ট্রাকভর্তি ইলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় বিজিবি কোন চোরাকারবরীকে আটক করতে সক্ষম হয়নি।
সাতক্ষীরা ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ইলিশ পাচারকালে ঝাউডাঙ্গা বিওপির নায়েক সুবেদার কবির আহমেদের নেতৃত্বে বিজিবি অভিযান চালায়। এ সময় সেখান থেকে ট্রাক ভর্তি ৩৮০ কেজি ইলিশসহ ট্রাকটি উদ্ধার করা হয়। 
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর আহসান জানান, উদ্ধারকৃত ইলিশ মাছসহ ট্রাকের মূল্য ৩৪ লাখ টাকা।