কৃষি যান্ত্রিকীকরণে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

 
কৃষির যান্ত্রিকীকরণে সরকারি ও বেসরকারি সেক্টরকে সততার সঙ্গে যৌথভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের কৃষির যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি উত্পাদন বাড়ানোর চিন্তা করতে হবে। সময় সাশ্রয়ী ধান উত্পাদনের সাথে পানি সাশ্রয়ের কথা বিবেচনার করতে হবে। আর এ ক্ষেত্রে সরকারের সাথে বেসরকারি সেক্টরকে এগিয়ে হবে।
রবিবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে কৃষি উন্নয়নে যন্ত্রপাতির ব্যবহার, গবেষণা ও সম্প্রসারণের বর্তমান অবস্থা এবং ভবিষ্যত্ করণীয় শীর্ষক কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বাংলাদেশ  কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো:কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় কৃষি সচিব ড. এস এম নাজমুল ইসলাম, মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক বক্তব্য রাখেন। এছাড়া কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের বিজ্ঞানী, কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের  প্রতিনিধি অংশ নেয়।  
কর্মশালায় জানানো হয়, কৃষিতে নিয়োজিত জনগোষ্ঠী যেমন প্রতিনিয়ত কমে যাচ্ছে তেমনি প্রতিবছর কৃষি জমিও ১ শতাংশ হারে কমছে। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে কৃষি জমি, কৃষি উত্পাদনশীলতা ও ফসলের নিবিড়তা বৃদ্ধি করা প্রয়োজন।  আর এসব কাজ এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন কৃষিতে যন্ত্রের ব্যবহার। 
উক্ত কর্মশালার কৃষি উন্নয়নে যন্ত্রপারিত ব্যবহার, গবেষণা ও সম্প্রসারণের বর্তমান অবস্থা পর্যালোচনা করে ভবিষ্যত্ করনীয় নির্ধারণ করা হয়।