বেতার কর্মচারী কল্যাণ সমিতির দাবি পূরণের আহ্বান

 
 
ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ বেতার কর্মচারীরা নানা রকম সমস্যা ও প্রাপ্ত অধিকার বঞ্চিত হয়ে আসছে। তাদের অধিকার বঞ্চিত হওয়ার সময় আর দীর্ঘ না করে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা বাস্তবায়নের আহ্বান করে বেতার কর্মচারী কল্যাণ সমিতি।

জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতার কর্মচারী কল্যাণ সমিতির এক সাধারণ সভায় এ আহ্বান করা হয়। সমিতির সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।