পরাজয়ের দায় কাঁধে নিলেন ক্যাসিয়াস



লা লিগায় আতলেতিকো মাদ্রিদের কাছে পরাজয়ের দায় কাঁধে তুলে নিলেন ইকার ক্যাসিয়াস। বললেন, আমি নিজেকে দায়ী মনে করি এবং কিছু দায় নিতেই হবে।
গত শনিবার আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরেছে তারকায় ভরা রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ক্যাসিয়াসের একটি ভুলেই প্রথম এগিয়ে যায় আতলেতিকো। ১০ মিনিটের মাথায় কর্নার থেকে হেড করে রিয়ালের জালে বল জড়ান তিয়াগো।
ম্যাচ শেষে সমর্থকদের 'দুয়ো' দেয়ার বিষয়ে কাসিয়াস বলেছেন, শেষ কথা সমর্থকরাই বলে এবং তাদের যদি মনে হয় যে আপনাকে দুয়ো দেয়া উচিৎ, তাহলে আপনার সেটা মেনে নিতে হবে। তাদের মতামতকে সমীহ করতে হবে।